'রোনালদোর চেয়ে মেসি বেশি সম্পূর্ণ'
ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদোর কাছে ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে লিওনেল মেসিই বেশি সম্পূর্ণ খেলোয়াড়।
গত সাত বছর বর্ষসেরার পুরস্কার ভাগাভাগি করে নেন মেসি আর রোনালদো। এবারও পুরস্কারটি জয়ের লড়াইয়ে আছেন তারা দুজন। পুরস্কার জয়ের দৌড়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন মেসির বার্সেলোনা সতীর্থ নেইমারও।
আগামী ১১ জানুয়ারি জুরিখে এবারের বর্ষসেরা পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে।
গত দুবারের সেরা রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো পুরস্কারটি মোট তিনবার জেতেন। আর বার্সেলোনার ফরোয়ার্ড মেসি জেতেন টানা চারবার।
তিনবার বর্ষসেরার পুরস্কার জেতা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এসি মিলান ও ইন্টার মিলানের সাবেক তারকা রোনালদোর কাছে এবার ফিফা-ব্যালন ডি'অর জয়ে সবচেয়ে ফেভারিট মেসি।
"আমি মেসিকে বেছে নিয়েছি। আমি মেসিকে বেশি সম্পূর্ণ মনে করি। সে কাজগুলো সবচেয়ে দর্শনীয়ভাবে করে।"
