‘মেসির কাতারে নেই রোনালদো, নেইমার, সুয়ারেস’
ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার আর লুইস সুয়ারেসকে অসাধারণ খেলোয়াড় বলে মানছেন চাভি এর্নান্দেস। তবে এদের কেউই লিওনেল মেসির মানের নন বলে মনে করেন বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার।
গত অনেক বছর ধরেই বিতর্ক চলে আসছে, মেসি-রোনালদোর মধ্যে কে সময়ের সেরা ফুটবলার।
স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জেতা চাভি পর্তুগিজ ক্রীড়া দৈনিক রেকর্ডকে বলেন, “ক্রিস্তিয়ানো রোনালদো, নেইমার ও সুয়ারেস অসাধারণ, অবিশ্বাস্য খেলোয়াড়; কিন্তু তারা মেসির নিচে আছে।”
“এখন আক্রমণ আর ড্রিবল করা আরও কঠিন। খেলোয়াড়রা বেশি শারীরিক খেলা খেলে। …লিও জায়গা তৈরি করে, গোল করে এবং প্রত্যেক ম্যাচেই পার্থক্য গড়ে দেয়।”
