২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটানকে হারিয়ে শেষ চারে আফগানিস্তান

শিরোপাধারী আফগানিস্তান ভুটানের বিপক্ষেও সহজ জয় পেয়েছে। আফগানদের এই জয়ে ভুটান ও বাংলাদেশের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

ত্রিভান্দ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 10:07 PM

Updated : 25 Apr 2022, 02:20 PM

ত্রিভান্দ্রাম স্টেডিয়ামে শনিবার দিনের দ্বিতীয় খেলায় ভুটানকে ৩-০ ব্যবধানে হারায় আফগানিস্তান। দিনের প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ।
 
মালদ্বীপের কাছে হারের পরই বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। কাগজে-কলমের হিসেবটুকু চুকে গেল আফগানিস্তানের জয়ে। টানা দুই জয়ে মালদ্বীপকে সঙ্গে নিয়ে সেরা চার নিশ্চিত করেছে আফগানিস্তান।
 
চতুর্দশ মিনিটে খাইবার আমিনির গোলে এগিয়ে যায় শিরোপাধারীরা। প্রথমার্ধের শেষ দিকে মাসিহ সাইঘানি লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ করে নেয় পিটার সেগ্রেটের দল।
 
গতিময় ফুটবল খেলা আফগানিস্তানের সঙ্গে লড়তে না পারা ভুটান আরও পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৫১তম মিনিটে গোলটি করেন আমিনি।
 
শেষ পর্যন্ত এ স্কোরলাইন ধরে রেখে সেমি-ফাইনাল নিশ্চিত করে নেয় আফগানিস্তান। 
 
আগামী সোমবার আফগানিস্তান ও মালদ্বীপ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নামবে। একই দিনে ভুটান ও বাংলাদেশ মুখোমুখি হবে নিয়মরক্ষার ম্যাচে।