২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই রোনালদিনিয়োর ‘উত্তরসূরি’ নেইমার

লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাপিয়ে বিশ্ব ফুটবলে এখনই নেইমারকে সেরার আসনে বসাচ্ছেন না বেশিরভাগ মানুষ। তবে ব্রাজিলের ফুটবলে সময়ের সেরা তারকাকে এরই মধ্যে নিজের যোগ্য উত্তরসূরি বলে মানছেন দেশটির সাবেক প্লেমেকার রোনালদিনিয়ো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 05:28 PM

Updated : 26 Jul 2022, 12:10 PM

১৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে পা রাখা নেইমার ব্রাজিলের হয়ে ৬৯ ম্যাচ খেলে ৪৬টি গোল করেছেন। ২৩ বছর বয়সী ব্রাজিল অধিনায়ক জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেন, যেটা এক সময় রোনালদিনিয়ো, রিভালদো, জিকো, পেলেরা পরতেন। 
 
২০০২ বিশ্বকাপ জেতা রোনালদিনিয়ো ব্রাজিল অধিনায়ককে নিয়ে বলেন, “কোনো সন্দেহ ছাড়াই নেইমার এরই মধ্যে আমার উত্তরসূরি। সে সেই ভূমিকা পালন করছে এবং আগামী অনেক বছর তা করবে। সে অসাধারণ এক খেলোয়াড় এবং আগামী মৌসুমগুলোতে ব্রাজিল দলের মুখচ্ছবি হয়ে থাকবে সে।”