২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতোর কাছে নেইমার ভবিষ্যতের সেরা

লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদো যুগ শেষে নেইমার বিশ্বের সেরা ফুটবলার হবেন বলে মনে করেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড স্যামুয়েল এতো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2015, 03:42 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

 ২০১৫ সালের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনা সতীর্থ মেসি আর রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে জায়গা করে নেন নেইমার। 
 
সেরার আসনে বসতে অবশ্য নেইমারকে কাজ করে যেতে হবে বলে মনে করেন এতো। 
 

“নেইমারের অনেক প্রতিভা আছে। মেসি ও ক্রিস্তিয়ানো যুগের পর নিশ্চিতভাবে সে-ই এক নম্বর হবে। কিন্তু তাকে মনে রাখতে হবে যে, এটা অনেকাংশেই তার উপর নির্ভর করে। তাকে অবশ্যই মনে রাখতে হবে যে, তার প্রতিভা আছে এবং অনুশীলন, অনুশীলন আর অনুশীলন করতে হবে।” ক্যামেরুনের সাবেক তারকা এতো এর পর বলেন, “নেইমারের বয়স কেবল ২৪ বছর। আমি তার চেয়ে ১০ বছরের বড়। কিন্তু ব্রাজিলে সে একজন নেতা। আমি মনে করি, সব অভিজ্ঞতা আর চাপ নিয়ে সে তার সঙ্গে খেলা ৩৫ বছর বয়সী একজনকে পরামর্শ দিতে পারে।”