বিজয় দিবস হকির শিরোপা নৌবাহিনীর
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) হারিয়ে বিজয় দিবস হকির শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালে বিকেএসপিকে ৩-২ গোলে হারায় নৌবাহিনী। জয়ী দলের পক্ষে গোল তিনটি করেন মামুনুল ইসলাম কৌশিক, রোমান সরকার ও ফরহাদ আহমেদ। বিকেএসপির গোল দুটি করেন আশরাফুল ইসলাম ও সোহানুর রহমান।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন বিকেএসপির ফজলে হোসেন রাব্বী। আর সর্বোচ্চ গোলদাতা হন একই দলের আশরাফুল।
