রোনালদিনিয়োর কাছে মেসি বিশ্বসেরা
বার্সেলোনার সাবেক প্লেমেকার রোনালদিনিয়োর কাছে লিওনেল মেসিই বিশ্বসেরা ফুটবলার।
২০০৩ সালে পিএসজি থেকে বার্সেলোনায় নাম লেখানো রোনালদিনিয়ো মেসি আর স্যামুয়েল এতোকে নিয়ে অসাধারণ এক আক্রমণত্রয়ী গড়ে তুলেছিলেন।
২০০৮ সালে কাতালুনিয়ার ক্লাবটি ছেড়ে যাওয়ার আগে পর্যন্ত মেসির বেড়ে ওঠায় ভূমিকা রাখা রোনালদিনিয়ো বলেন, “সে বিশ্বের সেরা এবং আর কিছু বলার নেই।”
কোনো দ্বিধা ছাড়াই মেসিকে সেরা বললেও তার সময়ের আর এখনকার বার্সেলোনার তুলনা করতে চাননি ব্রাজিলের সাবেক তারকা।
