২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার ইতিহাস সেরা ‘এমএসএন’

‘এমএসএন’ নাম পেয়ে যাওয়া লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও নেইমারের সমন্বয়ে গড়া বার্সেলোনার আক্রমণত্রয়ী ক্লাবটির ইতিহাসে সেরা বলে মনে করেন দাভিদ ভিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 07:36 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

স্পেনের সর্বোচ্চ গোলদাতা ভিয়া ২০১১ সালে বার্সেলোনার হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জেতেন। সেই সময় পেপ গুয়ার্দিওলার বার্সেলোনায় মেসি ও পেদ্রোর সঙ্গে মিলে অসাধারণ এক ত্রয়ী গড়েছিলেন তিনি।
 
২০১১ সালের সেই ত্রয়ী, ‘এমএসএন’, নাকি বার্সাকে প্রথম ট্রেবল জেতানো মেসি-থিয়েরি অঁরি-স্যামুয়েল এতো আক্রমণত্রয়ী; ক্লাবটির ইতিহাসে সেরা? এমএসএনের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই ভিয়ার। 
 
“কোনো সন্দেহ ছাড়া এটাই বার্সার ইতিহাসে সেরা ত্রয়ী। এটা নি:সন্দেহে সেরা।”
 

এমএসএনকে সেরা বলার যুক্তিও দেখান স্পেনের সাবেক স্ট্রাইকার।  “পরিসংখ্যানই তাদের পক্ষে কথা বলে। আপনাকে শুধু তাদের বিশ্লেষণ করতে হবে।… আমি বলতে পারি, ক্লাবের অন্যতম সেরা একটি ফরোয়ার্ড লাইনের অংশ ছিলাম।” বর্তমানে এমএলএসের দল নিউ ইয়র্ক সিটিতে খেলা ৩৪ বছর বয়সী ভিয়া বার্সেলোনার কোচ লুইস এনরিকেরও প্রশংসা করেন।  “তিনি যখন আসেন, দলে তখন চড়াই-উতরাই ছিল। চারদিক থেকে সমালোচনা আসছিল। সবশেষে বার্সা আবার সবকিছু জিতল।”