২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লড়াই চালাতে হবে রিয়ালকে’

স্পেনের লা লিগার শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে ঘুরে দাঁড়াতে হলে কঠিন লড়াই চালিয়ে যেতে হবে বলে মনে করেন ক্লাবটির ডিফেন্ডার দানিলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 07:07 PM

Updated : 12 Oct 2022, 04:44 PM

লিগের শুরুটা ভালো করলেও সেভিয়া ও বার্সেলোনার কাছে টানা দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়ে রিয়াল। এর পর এই মাসের গোড়ার দিকে ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে হারে তারা। 
 
সব মিলিয়ে লিগের অর্ধেক পেরোনোর আগেই শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়েছে তারা। ১৫ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। 
 

লিগের সবশেষ ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১০-২ গোলের জয়ে কিছুটা স্বস্তি ফিরে আসে রিয়ালে।   গত রোববারের সেই ম্যাচে দলের প্রথম গোল করা দানিলো বলেন, “আমরা এমন কিছু ম্যাচ হেরেছি, যেটা আমরা ভাবিনি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লড়াই চালিয়ে যাওয়া।”