‘ইন্টারে খেলতে চেয়েছিল মেসি’
ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে লিওনেল মেসি খেলতে চেয়েছিলেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন।
ইতালির ক্লাব সাম্পদোরিয়া, পার্মা, লাৎসিও আর ইন্টারের সাবেক মিডফিল্ডার ভেরন স্বদেশি বার্সেলোনা তারকা মেসিকে নিয়ে বলেন, “এক সময় সে আমাকে বলেছিল, ইন্টারে খেলতে চায়।… তবে এটা অতীতে।”
ভেরন অবশ্য এখন আর মেসির বার্সেলোনা ছাড়ার কোনো সম্ভাবনাই দেখেন না।
