২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেনিসের বর্ষসেরা জোকোভিচ ও সেরেনা

বর্ষসেরা টেনিস খেলোয়াড়ের খেতাব পেয়েছেন নোভাক জোকোভিচ ও সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 09:20 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) মঙ্গলবার পুরুষ ও মহিলা বিভাগে এ দুজনকে ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়ন বলে ঘোষণা করে।

২০১৫ সালে বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের তিনটি অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন জেতা জোকোভিচ চতুর্থবারের মতো র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বছর শেষ করেন। এ বছর ফ্রেঞ্চ ওপেনেরও ফাইনালে উঠেছিলেন সার্বিয়ার এই তারকা। তবে সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কার কাছে হেরে যান তিনি। 

সেরেনার গল্পটাও প্রায় একই রকম। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জেতা যুক্তরাষ্ট্রের এই তারকা ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছিলেন।