২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওজিলের চোখে লিগ জয়ের স্বপ্ন

ভালো খেলার ধারা ধরে রাখলে আর্সেনাল এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারবে বলে মনে করেন ক্লাবটির মিডফিল্ডার মেসুত ওজিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 04:29 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

নিজেদের মাঠে গত সোমবার ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারায় আর্সেনাল। এই জয়ের পর ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেন ভেঙ্গারের দল। শীর্ষে থাকা লেস্টার সিটির চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে তারা।
 
ম্যাচ শেষে আর্সেনালের জার্মান মিডফিল্ডার ওজিল বলেন, “নিজেদের প্রতি বিশ্বাস আছে আমাদের। আপনি যদি বড় ক্লাবের বিপক্ষে খেলাগুলো দেখেন, আমরা তাদের বিপক্ষে জিতেছি। তাই আমরা আমাদের মান জানি, আমরা আমাদের খেলাটা খেলতে পারলে লিগ জিততে পারি।”
 
সবশেষ ২০০৩-০৪ মৌসুমে লিগ জিতেছিল আর্সেনাল। ওজিল আর্সেনালকে এবার ইংল্যান্ডের সেরা করতে দৃঢ়প্রত্যয়ী। 
 
“শিরোপা জিততে পুরো মৌসুম জুড়ে আমরা আমাদের সেরাটা দেব। আমাদের অনেক কঠিন ম্যাচ গেছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে জিতে এবং তিন পয়েন্ট পেয়ে আমরা আনন্দিত।”