২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোল্ডেন বল জয়ে সতীর্থদের অবদান দেখছেন সুয়ারেস

ক্লাব বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতা লুইস সুয়ারেস জানিয়েছেন, তার এই পুরস্কার জয়ে সতীর্থদের বেশ অবদান আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 09:25 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছে বার্সেলোনা। চীনের ক্লাব গুয়াংজো এভারগ্রান্দের বিপক্ষে সেমি-ফাইনালে তলপেটের ব্যথার কারণে লিওনেল মেসি আর কুঁচকির চোটের জন্য নেইমার বার্সেলোনার হয়ে খেলতে পারেননি। সুয়ারেসের হ্যাটট্রিকে ম্যাচটি ৩-০ গোলে জেতে কাতালুনিয়ার ক্লাবটি। 
 
জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে ফাইনালে গত রোববার রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বার্সেলোনা। মেসি দলকে এগিয়ে দেওয়ার পর জোড়া গোল করেন সুয়ারেস। 
 
উরুগুয়ের এই স্ট্রাইকার বলেন, “এই পুরস্কার শুধু আমার নয়, এটা পুরো দলের।”
 
ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলের শিরোপা জয়েই বেশি খুশি সুয়ারেস। 
 
“সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিরোপা নিয়ে ফেরা। এটাই আমাকে আনন্দিত করে।”