২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে বিকেএসপির বড় জয়

বিজয় দিবস হকিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। একই দিনে জিতেছে বাংলাদেশ নৌবাহিনীও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2015, 07:38 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার বিমান বাহিনীকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বিকেএসপি। জয়ী দলের আশরাফুল ইসলাম হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। এছাড়া আরশাদ হোসেন, সোহানুর রহমান, মোহাম্মদ মহসিন ও ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেন। 
 
দিনের অপর খেলায় নৌবাহিনী ২-১ গোলে হারায় বাংলাদেশ সেনাবাহিনীকে। জয়ী দলের গোল দুটি করেন মামুনুর রহমান চয়ন ও রোমান সরকার। সেনাবাহিনীর একমাত্র গোলটি করেন পুস্কর ক্ষিসা মিমো।