২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে বিকেএসপির বড় জয়

বিজয় দিবস হকিতে বড় জয় পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। একই দিনে জিতেছে বাংলাদেশ বিমান বাহিনীও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 02:29 AM

Updated : 25 Apr 2022, 02:18 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শনিবার নারায়ণগঞ্জকে ১২-০ গোলে উড়িয়ে দেয় বিকেএসপি। জয়ী দলের আশরাফুল ইসলাম ও আরশাদ হোসেন তিনটি করে গোল করেন। এছাড়া মাহবুব হোসেন ও সোহানুর রহমান দুটি করে এবং ফজলে হোসেন রাব্বি, রকিবুল হাসান একটি করে গোল করেন।

দিনের অপর খেলয় ৬-০ গোলে রক্তিম সংঘের বিপক্ষে জিতেছে বাংলাদেশ বিমান বাহিনী। জয়ী দলের প্রসেনজিৎ চারটি এবং আকিব ও রুম্মান আলী একটি করে গোল করেন।