২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার বিপক্ষে অঘটনের স্বপ্ন রিভার প্লেটের

বার্সেলোনার বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনালে অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে রিভার প্লেট। আর এই লক্ষ্য পূরণের জন্য শিষ্যদের নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার ক্লাবটির কোচ মার্সেলো গালার্দো। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 10:57 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

ক্লাব বিশ্বকাপের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে জাপানের ইয়োকোহামায় আগামী রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় খেলতে নামবে বার্সেলোনা। রিভার প্লেট প্রথম শিরোপার অপেক্ষায়।
 
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে গালার্দো বলেন, “এই ম্যাচ শুধু রিভারের ইতিহাসে নয়, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেই গুরুত্বপূর্ণ। আমাদের জন্য এটা দারুণ এক চ্যালেঞ্জ, বার্সা এই মুহূর্তে বিশ্বের সেরা।”
 
বার্সেলোনার চেয়ে শক্তিতে অনেক পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে কোনো কমতি নেই রিভার প্লেট দলে। 
 
গালার্দো বলেন, “তাদের সেরা খেলোয়াড়রা আছে। কিন্তু আমাদের আছে বড় একটা হৃদয়। এটা সর্বোচ্চ পর্যায়ের একটি লড়াই।”