২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে মেসির খেলা নিয়ে আশাবাদী ইনিয়েস্তা

ক্লাব বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি খেলতে পারবেন বলে আশাবাদী বার্সেলোনার মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা ও কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 07:21 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

তলপেটের ব্যথার কারণে গত বৃহস্পতিবার সেমি-ফাইনালে গুয়াংজো এভারগ্রান্দের বিপক্ষে খেলতে পারেননি মেসি। তাকে ছাড়াই লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে চীনের দলটিকে ৩-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে ওঠে বার্সেলোনা।

মেসির তলপেটের ব্যথার ধরন ছিল কিডনির পাথরের সমস্যা সংশ্লিষ্ট। পরে তার কিডনি থেকে একটি পাথর বের হয় বলে স্পেনের ক্রীড়া দৈনিক এএস জানায়। গত শুক্রবার বার্সেলোনার অনুশীলনেও ছিলেন না আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।

ক্লাব ওয়ার্ল্ড কাপের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আগামী রোববার আর্জেন্টিনার দল রিভার প্লেটের বিপক্ষে খেলবে বার্সেলোনা। এ ম্যাচে মেসি খেলতে পারবেন বলেই মনে করেন ইনিয়েস্তা।

“মনে হচ্ছে সে আগের চেয়ে ভালো। সবাই চায়, সে খেলুক।”

কুঁচকির চোটের কারণে সেমি-ফাইনালে খেলতে পারেননি বার্সেলোনার আরেক তারকা ফরোয়ার্ড নেইমারও। তার অবস্থাও ভালো বলেই জানান এনরিকে।

“দুজনের (মেসি ও নেইমার) অবস্থাই ভালো হচ্ছে।”