২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইন্সে আরও পিছিয়েছেন সিদ্দিকুর

ফিলিপাইন্স ওপেনে আরও পিছিয়ে গেছেন সিদ্দিকুর রহমান। দ্বিতীয় রাউন্ড শেষে পারের সমান শট খেলে যৌথভাবে ৫৯তম স্থানে আছেন বাংলাদেশের সেরা এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 07:08 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ৩৮তম স্থানে ছিলেন সিদ্দিকুর।
 
লুইসিতা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে শনিবার পারের চেয়ে এক শট বেশি খেলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জয়ী এই খেলোয়াড়। 
 
এ দিন প্রথম হোলেই ‘বার্ডি’ করে ভালো কিছুর ইঙ্গিত দেওয়া সিদ্দিকুর পরে আরও তিনটি ‘বার্ডি’ করেন। কিন্তু একটি ‘বোগি’ ও দুটি ‘ডাবল বোগি’ করে পিছিয়ে পড়েন তিনি।
 
তিন লাখ ডলার প্রাইজমানির এ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১০ শট কম খেলে শীর্ষে রয়েছেন কানাডার লিন্ডসে রেনল্ডস।