মেসির অনুপ্রেরণা ছিল মারাদোনা
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির অনুপ্রেরণা ছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার মারাদোনা।
সম্প্রতি আর্জেন্টিনার সাময়িকী হেন্তেকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি বলেন, “নির্দিষ্ট করে আমি কাউকে অনুসরণ করিনি। কিন্তু আমি যখন যথেষ্ট বড় হতে শুরু করি, বিভিন্ন বিষয় সম্পর্কে আমি সচেতন হতে শুরু করি। দিয়েগো রাজসিক ভাবে দেশে ফিরে। এটা ছিল ১৯৯৩ সাল। সে স্পেন থেকে নিউওয়েলসে এসেছিল এবং ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের আর্জেন্টিনা দলে যোগ দিয়েছিল।”
“আমাকে কেউ যদি অনুপ্রেরণা যুগিয়ে থাকে, নি:সন্দেহে তা সে-ই”, যোগ করেন মেসি।
