২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস হকিতে বিমান বাহিনীর জয়

বিজয় দিবস হকিতে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। নিজেদের প্রথম ম্যাচে নারায়ণগঞ্জ জেলাকে উড়িয়ে দিয়েছে তারা। একই দিনে জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 10:35 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার বিমান বাহিনী ৮-০ গোলে নারায়ণগঞ্জ জেলাকে হারায়। প্রসেনজিৎ হ্যাটট্রিকসহ ছয়টি এবং জব্বার মনি ও সাগর একটি করে গোল করেন।
 
দিনের অপর খেলায় বাংলাদেশ পুলিশকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ সেনাবাহিনী। জয়ী দলের চার গোলদাতা সালাম, মেহেদী হাসান, পুস্কর ক্ষিসা মিমো ও মো. রোকনুজ্জামান।