এমিলিকে ছাড়াই বাংলাদেশের সাফের দল
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলা নিয়ে অনিশ্চয়তার কথা আগেই জানিয়েছিলেন জাহিদ হাসান এমিলি। হাঁটুর চোট শেষ পর্যন্ত দল থেকে ছিটকেই দিল জাতীয় দলের এই নির্ভরযোগ্য ফরোয়ার্ডকে। তবে চূড়ান্ত দলে চোট নিয়েই আছেন মিডফিল্ডার জামাল ভূইয়া।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ২০ জনের চূড়ান্ত দল দেয়।
নির্ভরযোগ্য মিডফিল্ডার জামালকে প্রথম ম্যাচে পাওয়া যাবে না ধরে নিয়েই দলে রাখা হবে বলে আগেই জানিয়েছিলেন কোচ মারুফুল হক।
গত ২৮ নভেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২৮ জনকে নিয়ে সাফ ফুটবলের প্রস্তুতি ক্যাম্প শুরু করে বাংলাদেশ। আবুল বাতেন মজুমদার কমল ও কেষ্ট কুমার বিশ্বাস চোটের কারণে আগেই বাদ পড়েন।
