২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে খেলতে না পেরে হতাশ মেসি

গুয়াংজো এভারগ্রান্দেকে হারিয়ে বার্সেলোনা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওঠার দারুণ উচ্ছ্বসিত লিওনেল মেসি। তবে এ ম্যাচে খেলতে না পারার কষ্টও আছে আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 06:40 PM

Updated : 12 Oct 2022, 04:42 PM

গত বৃহস্পতিবার লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে এভারগ্রান্দেকে হারিয়ে প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে বার্সেলোনা। তলপেটের ব্যথার কারণে এ ম্যাচের দল থেকে শেষ মুহূর্তে ছিটকে যান মেসি।
 

ফেইসবুকে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওঠার জন্য দলের প্রশংসা করার সঙ্গে মেসি খেলতে না পারার কষ্টটাও জানান। “দল দারুণ কাজ করেছে; আমরা ফাইনালে। যে কোনো ম্যাচ খেলতে না পারাটা অনেক পীড়া দেয় কিন্তু আমি আশা করি, ফাইনালে দলকে সাহায্য করার জন্য শতভাগ ফিট হয়ে উঠব।”