২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইন্স ওপেনে বাজে শুরু সিদ্দিকুরের

ফিলিপাইন্স ওপেনেও শুরুটা ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। যৌথভাবে ৩৮তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছেন বাংলাদেশের এই গলফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2015, 05:50 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

শুক্রবার প্রথম রাউন্ডের খেলায় চারটি বার্ডি এবং একটি করে বোগি ও ডাবল বোগি করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলেন তিনি।
 
থাইল্যান্ডে এশিয়ান ট্যুরের আগের আসরেও হতাশ করেন সিদ্দিকুর। ‘কাট’- এর নিচে থেকে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়েন তিনি।
 
তিন লাখ ডলার প্রাইজমানির এই আসরে প্রথম রাউন্ডে পারের চেয়ে ছয় শট কম খেলে শীর্ষে রয়েছেন কানাডার লিন্ডসে রেনল্ডস।