২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিমির গোলে নৌবাহিনীর জয়

রাসেল মাহমুদ জিমির নৈপুণ্যে বিজয় দিবস হকিতে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নিজেদের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানও (বিকেএসপি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 11:13 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার নৌবাহিনী ৮-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। জিমি চারটি, কৃষ্ণ কুমার দাস দুটি, মাইনুল ইসলাম ও রোমান সরকার একটি করে গোল করেন।

বিকেএসপি ৫-২ গোলে রক্তিম সংঘকে হারায়। জয়ী দলের আশরাফুল ইসলাম তিনটি, আরশাদ হোসেন ও রাজু আহমেদ একটি করে গোল করেন।