২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের পথে ফিরেছে বায়ার্ন

এক সপ্তাহের ব্যবধানে ঘরোয়া লিগে জয়ের পথে ফিরেছে বায়ার্ন মিউনিখ। এবারই প্রথম বুন্দেসলিগায় উঠে আসা দল ইনগল্সটাডকে ২-০ গোলে হারিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 11:51 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

জার্মানির শীর্ষ এই লিগের এবারের আসরে প্রথম ১৪ রাউন্ডে অপরাজিত থাকার পর গত সপ্তাহে বরুসিয়া মনশেনগ্লাডবাখের মাঠে ৩-১ গোলে হেরে যায় বায়ার্ন।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবারের ম্যাচেও গোলের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয় বায়ার্নকে।  গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫তম মিনিটে দলকে এগিয়ে দেন দারুণ ছন্দে থাকা পোল্যান্ডের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

আর ৭৫তম মিনিটে ফিলিপ লামের গোলে জয় নিশ্চিত হয় জার্মানির সফলতম দলটির।

এই জয়ে শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট হলো ১৬ ম্যাচে ৪৩। এক ম্যাচ কম খেলা বরুসিয়া ডর্টমুন্ড ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।