ছুটি কাটাতে গিয়ে প্রাণ হারাল হন্ডুরাসের ফুটবলার
ছুটি কাটাতে নিজের শহরে গিয়ে প্রাণ হারিয়েছেন হন্ডুরাসের ফুটবলার আর্নল্দ পেরালতা।
শুক্রবার বিবিসি জানায়, লা সেইবার এক শপিং মলে কার পার্কিংয়ে গুলিতে প্রাণ হারান পেরালতা। তার মৃত্যুর নেপথ্যের কারণ অবশ্য জানা যায়নি।
লা সেইবাতে জন্ম নেওয়া ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার স্কটল্যান্ডের দল রেঞ্জার্স এফসি ছেড়ে এ বছরই হন্ডুরাসের ঘরোয়া ফুটবল দল অলিম্পিয়াতে যোগ দেন।
পেরালতার মৃত্যুতে শোক জানিয়েছেন হন্ডুরাস ফুটবল ফেডারেশনের পরিচালক ওসমান মাদ্রিদ।
