চোটে পড়া নেইমারের জন্য মেসির শুভকামনা
বায়ার লেভারকুজেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার। দলটির সেরা তারকা লিওনেল মেসি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে তাকে শুভকামনা জানিয়েছেন।
লেভারকুজেনের মাঠে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় খেলতে নামবে বার্সেলোনা।
বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানায়, ম্যাচের আগের দিনের অনুশীলনে বাঁ পাশের কুঁচকিতে চোট পান নেইমার।
