লেভারকুজেনের বিপক্ষে থাকছেন না পিকে-ইনিয়েস্তা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লেভারকুজেনের বিপক্ষে জেরার্দ পিকে ও আন্দ্রেস ইনিয়েস্তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
আগামী বুধবার ‘ই’ গ্রুপের ফিরতি লেগের ম্যাচ খেলতে লেভারকুজেনের মাঠে নামবে বার্সেলোনা।
এরই মধ্যে গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে টুর্নামেন্টের শিরোপাধারী বার্সেলোনা। দলের নকআউট পর্ব নিশ্চিত হওয়ার কারণেই এনরিকে এ দুজনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এএস রোমার বিপক্ষে ম্যাচে তৃতীয় হলুদ কার্ডটি পাওয়ায় লেভারকুজেনের বিপক্ষে খেলতে পারবেন না বার্সেলোনার দানি আলভেস।
