২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা-ভালেন্সিয়া ম্যাচে সমর্থকের মৃত্যু

বার্সেলোনার সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে জ্ঞান হারিয়ে ভালেন্সিয়ার এক সমর্থকের মৃত্যু হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2015, 09:32 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

শনিবার রাতে ম্যাচের ৮৬তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড সান্তি মিনার করা সমতাসূচক গোল উদযাপন শেষে জ্ঞান হারিয়ে পড়ে যান ওই সমর্থক। চিকিৎসকরা তার চেতনা আর ফেরাতে পারেননি।

ঘরের মাঠে ৫৫ হাজার দর্শকের উপস্থিতিতে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দেয় বার্সেলোনা।

ভালেন্সিয়া এক বিবৃতিতে সমর্থকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।