হিগুয়াইনের জোড়া গোলের পরও হারল নাপোলি
গনসালো হিগুয়াইন জোড়া গোল করলেও বোলোনিয়ার বিপক্ষে হার এড়াতে পারেনি নাপোলি।
মাত্তিয়া দেস্ত্রোর জোড়া গোলে রোববার নিজেদের মাঠে সেরি আতে নাপোলিকে ৩-২ ব্যবধানে হারায় বোলোনিয়া।
দেস্ত্রোর গোলে চতুর্দশ মিনিটেই এগিয়ে যায় বোলোনিয়া। ২১তম মিনিটে ব্যবধান ২-০ করেন লুকা রস্সেত্তিনি।
ম্যাচে ফিরতে মরিয়া নাপোলি দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে। ভালো কিছু সুযোগ পেলেও হিগুয়াইন, হোসে কায়েহন, মারেক হামসিকরা গোল করতে ব্যর্থ হন।
