২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে জাতীয় বক্সিং

মোহাম্মদ আলি বক্সিং স্টেডিয়ামে শনিবার শুরু হচ্ছে জাতীয় বক্সিংয়ের এবারের আসর। পুরষ ও মহিলা বিভাগে পদকের জন্য রিংয়ে লড়বেন ৮০জন প্রতিযোগী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 07:38 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

বাংলাদেশ বক্সিং ফেডারেশন শুক্রবার জানায়, পুরুষ বিভাগে ৭টি ও নারী বিভাগে ৩টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা হবে।

পুরুষ বক্সাররা লড়বেন ৪৯, ৫২, ৫৬, ৬০, ৬৪, ৬৯ ও ৭৫ কেজি ওজন শ্রেণিতে। আর মহিলা বিভাগে ৫১, ৬০ ও ৭৫ কেজি ওজন শ্রেণিতে অংশ নেবে বক্সাররা।

২৮তম পুরুষ ও ৩য় নারী বক্সিং প্রতিযোগিতায় সকল সার্ভিসেস দল, বিকেএসপি, করপোরেশন, বাংলাদেশ রেলওয়ে, জেলা ক্রীড়া সংস্থা এবং স্বীকৃত বক্সিং ক্লাবসমূহের ২০-২৫টি দল অংশ নেবে বলেও জানায় সংস্থাটি।