২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন গুণ বেতনেও বার্সা ছাড়বেন না সুয়ারেস

বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছাই নেই লুইস সুয়ারেসের। এমনকি কোনো ক্লাব তাকে তার বর্তমান বেতনের তিন গুণ প্রস্তাব দিলেও কাম্প নউ ছেড়ে যাবেন না বলে জানিয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 10:20 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের পর বার্সেলোনায় যোগ দেওয়া সুয়ারেস ধীরে ধীরে দলটির নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠেছেন। গত মৌসুমে ‘ট্রেবল’ জয়েও বড় ভূমিকা ছিল তার।
 
‘এমএসএন’ নামে পরিচিত হয়ে ওঠা বার্সেলোনার বিধ্বংসী আক্রমণভাগের এই তারকা এ মৌসুমেও খেলছেন দুর্দান্ত।    
 
এ মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় দ্বিতীয় সর্বোচ্চ ১২ গোল করা সুয়ারেস বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন। তবে তারপরেও আরও অনেক বছর বার্সেলোনার হয়ে খেলার ইচ্ছা ২৮ বছর বয়সী এই তারকার। 
 
“কোনো ক্লাব আমার বর্তমান বেতনের তিন গুণ প্রস্তাব দিলেও আমি (বার্সেলোনা) ছাড়ব না। এখানে আমার পরিবার খুশি এবং এখান থেকে চলে যাওয়াটা অসম্ভব। আরও অনেক বছর আমার এখানে থাকার ইচ্ছা।”