র্যাঙ্কিংয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার উন্নতি
ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। তবে পিছিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। আর দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে আছে। তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন।
গত মাসে আর্জেন্টিনাকে হটিয়ে প্রথমবারের মতো শীর্ষে ওঠা বেলজিয়াম বৃহস্পতিবার প্রকাশিত বছরের সবশেষ র্যাঙ্কিংয়েও জায়গা ধরে রেখেছে।
দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে থেকে বছর শেষ করতে যাচ্ছে ইওয়াখিম লুভের জার্মানি। পঞ্চম স্থানে আছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি।
ইংল্যান্ড ও অস্ট্রিয়া যথাক্রমে নবম ও দশম স্থানে আছে।
সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশও। দুই ধাপ পিছিয়ে ১৮২তম স্থানে আছে মামুনুল-জাহিদরা।
