২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হিগুয়াইন সেরি আর মেসি' 

গনসালো হিগুয়াইনের পারফরম্যান্সে মুগ্ধ রবের্তো মানচিনি। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডের প্রশংসায় তাকে সেরি আর লিওনেল মেসি বলে আখ্যা দিয়েছেন ইন্টার মিলানের কোচ।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 09:32 PM

Updated : 25 Apr 2022, 02:13 PM

মানচিনি মনে করেন, বার্সেলোনায় মেসি যেমন গুরুত্বপূর্ণ; নাপোলির জন্য ঠিক তেমন গুরুত্বপূর্ণ হিগুয়াইন। 
 
দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড ১৪ ম্যাচে ১২ গোল নিয়ে এখন পর্যন্ত সেরি আর সর্বোচ্চ গোলদাতা। গত সোমবার জোড়া গোল করে ইন্টার মিলানের বিপক্ষে নাপোলিকে ২-১ ব্যবধানের জয় এনে দেন তিনি। 
 
ইতালির ক্রীড়া দৈনিক কোররিয়েরে দেল্লো স্পোর্তকে মানচিনি বলেন, "হিগুয়াইন নাপোলিকে এমন কিছু দিচ্ছে, যেটা অন্য দলের নেই। বিশ্বে মেসি যেমন, ইতালিতে হিগুয়াইন তেমনই।"
 
"ম্যাচ প্রতি এক বা দুই গোল করে সে এবং বল ছুঁলেই সে ফল নির্ধারক হয়ে উঠতে পারে", যোগ করেন মানচিনি।