পিএসজির জয়রথ থামল
ফ্রান্সের লিগ ওয়ানে ৯ ম্যাচ পর জয়রথ থামল পিএসজির। মঙ্গলবার রাতে অঁজেসের সঙ্গে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
অঁজেসের মাঠে গোলশূন্য ড্র করে এ মৌসুমে লিগে কোনো ম্যাচ না হারা পিএসজি।
লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে এই ম্যাচে জয় বঞ্চিত করেছে আসলে ভাগ্য। পুরো ম্যাচে নিয়ন্ত্রন ছিল লরাঁ ব্লাঁর দলেরই। কিন্তু প্রথমার্ধে এদিনসন কাভানির হেড আর আনহেল দি মারিয়ার শট পোস্টে লেগে ফিরে আসে।
এই ড্রয়ের পর ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি।
