২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাল ছাড়ছেন না রিয়ালের রামোস

বার্সেলোনার বিপক্ষে হারে সব কিছু শেষ হয়ে যায়নি বলে মনে করেন সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2015, 07:56 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

রিয়াল মাদ্রিদ অধিনায়ক মনে করেন, ব্যর্থতা নিয়ে কথা বলার সময়ও এখন আসেনি।

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে গত শনিবার স্পেনের লা লিগায় বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার কাছে হেরে যাওয়ার রিয়ালের খেলোয়াড়দের দুয়ো দিয়েছে দর্শকরা। তালিকার শীর্ষে থাকা বার্সার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়ায় কেউ আবার তাদের শিরোপা জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন। রামোসের হিসেবটা অবশ্য ভিন্ন।

“আমরা নির্দিষ্ট করে কারও দিকে আঙুল তুলতে পারি না। ব্যর্থতা নিয়ে কথা বলা এখন একটু আগেভাগেই হয়ে যাবে।”