২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালকে উড়িয়ে ফাইনালে জোকোভিচ

রাফায়েল নাদালকে উড়িয়ে দিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে শিরোপা লড়াইয়ের শেষ ধাপে পৌঁছে গেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 11:44 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

লন্ডনের ওটু অ্যারেনায় বছর শেষের এই আসরের সেমি-ফাইনালে শনিবার নাদালের বিপক্ষে বর্তমানে র‌্যাঙ্কিংয়ের সেরা তারকার জয়টি ৬-৩, ৬-৩ গেমে।

এ নিয়ে নাদালের বিপক্ষে ২৩তম জয়ের স্বাদ পেলেন জোকোভিচ। ৪৬ দ্বৈরথের পরিসংখ্যানে দুজনের এ মুহূর্তে অবস্থান সমান সমান ২৩-২৩।

গত নয় ম্যাচের হিসেবে নাদালের বিপক্ষে জোকোভিচের সাফল্য চোখে পড়ার মতো। নয় ম্যাচের মধ্যে স্পেনের তারকাকে আটবার হারিয়েছেন তিনি।