২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ঘুড়ে দাঁড়াতে চান মামুনুলরা

হার দিয়ে চীন সফর শুরু হওয়ার হতাশা দ্বিতীয় ম্যাচেই কাটিয়ে উঠতে চায় বাংলাদেশ। ঘুড়ে দাঁড়াতে স্বাগতিক দেশের দল লিজিয়ানকে হারানোর লক্ষ্য জামাল ভূইয়াদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 09:40 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

চীনের ইউনান আসিয়ান ইন্টারন্যাশনাল ফুটবল ওপেন টুর্নামেন্টে এই আসরে আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
 
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো বিজ্ঞপ্তিতে এই ম্যাচ ঘিরে নিজেদের লক্ষ্যের কথা জানান বাংলাদেশের সহ-অধিনায়ক জামাল।
 
“আমরা এখানে বেড়াতে আসিনি; আমাদের জিততেই হবে।” 
 
আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও মিয়ানমারের ক্লাব হান্থারওয়াদি ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হারে মামুনলরা।
 
প্রথম ম্যাচের হারের কথা টেনে জামাল বলেন, “প্রথম ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। আমরা ভালো খেলেও হেরেছি।”
 
আরও আক্রমণাত্মক ফুটবল খেলার লক্ষ্যে লিজিয়ানের বিপক্ষে ফর্মেশনে পরিবর্তন আনার ইঙ্গিত দেন এই মিডফিল্ডার।
 
চীনের কন্ডিশন ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারলেও খাবার নিয়ে সমস্যার কথা বলেন জামাল।
 
“সমস্যা শুধু খাবার নিয়ে। সবই চীনের খাবার এবং আমরা এগুলো খেতে অভ্যস্ত নই।”
 
দুই গ্রুপ থেকে তিনটি করে দল এই আসরের কোয়ার্টার-ফাইনাল খেলবে।