২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিপি ট্যুর ফাইনালসের শেষ চারে ভাভরিঙ্কা

ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে হারিয়ে এটিপি ট্যুর ফাইনালসের শেষ চারে উঠেছেন সুইজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা। আর স্বদেশি দাভিদ ফেরারকে হারিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছেন আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করা স্পেনের তারকা রাফায়েল নাদাল।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2015, 03:32 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

লন্ডনের ওটু অ্যারেনায় গত বৃহস্পতিবার মারেকে ৭-৬, ৬-২ গেমে হারান ভাভরিঙ্কা। একই দিন ফেরারের বিপক্ষে নাদালের জয়টি ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে।
 
সেমি-ফাইনালে নাদাল মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচের। সার্বিয়ার এই তারকার বিপক্ষে নাদালের এটি ৪৬তম সাক্ষাৎ হবে। আগের ৪৫ ম্যাচের ২৩টি জিতে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছেন বিশ্বের সাবেক এক নম্বর তারকা নাদাল। 
 
ভাভরিঙ্কা সেমি-ফাইনালে খেলবেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সুইজারল্যান্ডের তারকা রজার ফেদেরারের বিপক্ষে।
 
লন্ডনে বছর শেষের এই টুর্নামেন্টের আগের তিন বারের চ্যাম্পিয়ন সার্বিয়ার জোকোভিচ। তার আগের দুই বছর এই শিরোপা জেতেন ফেদেরার।