ওয়াটফোর্ডের মাঠে চোট-জর্জর ম্যান ইউ
আন্তর্জাতিক সূচির বিরতি শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ফেরাটা স্বস্তির হচ্ছে না। অধিনায়ক ওয়েইন রুনি ও দারুণ ছন্দে থাকা অন্তনি মার্সিয়ালসহ মূল দলের গুরুত্বপূর্ণ চার জনকে ছাড়াই ওয়াটফোর্ডের মাঠে খেলতে যাচ্ছে ইংল্যান্ডের অন্যতম সফল দলটি।
শনিবার প্রিমিয়ার লিগের এই ম্যাচের জন্য ইউনাইটেডের দলে না থাকা অন্য দুই জন হলেন বেলজিয়ামের মিডফিল্ডার মারোয়ানি ফেলাইনি ও ইংলিশ মিডফিল্ডার মাইকেল ক্যারিক।
গত মঙ্গলবার ফ্রান্সের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচে দেশের হয়ে ৫১তম গোল করা রুনি অসুস্থতার কারণে ক্লাবের হয়ে অনুশীলন করেননি। তবে কোচের প্রত্যাশা,
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির বিপক্ষে ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন অধিনায়ক।
গত শুক্রবার স্পেনের সঙ্গে লড়াইয়ে গোড়ালির গাটে চোট পান ইংল্যান্ডের ক্যারিক। আর পায়ের চোটের কারণে আগে থেকেই বাইরে আছেন ফেলাইনি।
