‘মেসি সর্বকালের সেরা’
শ্রেষ্ঠত্বের প্রশ্নে লিওনেল মেসিকে সময়ের ফ্রেমে বাধেননি চাভি এর্নান্দেস। মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ তাকে সর্বকালের সেরা ফুটবলার বলে আখ্যা দিয়েছেন।
গত অনেক বছর ধরেই একটা বিতর্ক চলছে; সময়ের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো, নাকি মেসি? এই তুলনায় যাওয়ার প্রয়োজনই বোধ করেননি চাভি।
“পেলে ও (দিয়েগো) মারাদোনা, উভয়েই বিরাট পার্থক্য গড়ে দিয়েছে। কিন্তু ফুটবল বদলে গেছে।”
ইএসপিএনের সঙ্গে কথা বলার সময় সবকিছু বিবেচনা করে চাভি বলেন, “ফুটবল ইতিহাসে মেসি সেরাদের সেরা।”
