২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারেকে উড়িয়ে সেমিতে নাদাল

অ্যান্ডি মারেকে উড়িয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শেষ চারে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 01:37 PM

Updated : 22 Aug 2022, 01:59 PM

বুধবার রাতে লন্ডনের ওটু অ্যারেনায় গ্রুপ পর্বের ম্যাচে ব্রিটেনের মারেকে ৬-৪, ৬-১ গেমে হারান নাদাল। আর স্পেনের ডেভিড ফেরারের বিপক্ষে ৭-৫, ৬-২ গেমের জয় পান ভাভরিঙ্কা। সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা জেতায় এক ম্যাচ হাতে রেখেই বছর শেষের এই আসরের সেরা চারে জায়গা নিশ্চিত হয় নাদালের।

১৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল এ বছর কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। ২০০৪ সালের পর এই প্রথম গ্র্যান্ড স্ল্যামহীন বছর কাটাতে হয়েছে সাবেক এই বিশ্বসেরাকে। তবে লন্ডনের পারফরম্যান্সে নিজের হারানো ছন্দ খুঁজে পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি।

আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবেন ভাভরিঙ্কা ও মারে।