নিজেদের ফিরে পাচ্ছে ব্রাজিল
বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় জয় তুলে নেওয়া ব্রাজিল দলে এখন নিজেদের ফিরে পাওয়ার আনন্দ। পেরুকে হারানোর পর দেশটির ডিফেন্ডার ফিলিপে লুইস বলেছেন, দল যেভাবে খেলতে চায় সেই ধরনটা খুঁজে পেতে শুরু করেছে তারা।
নিজেদের মাঠ সালভাদরের ফন্তে নোভায় বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শুরু হওয়া ম্যাচটিতে পেরুকে ৩-০ গোলে হারায় ব্রাজিল।
দগলাস কস্তার গোলে এগিয়ে যাওয়া ব্রাজিলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন রেনাতো অগুস্তো। দলের তৃতীয় গোলটি করেন আতলেতিকো মাদ্রিদের লেফট ব্যাক লুইস।
