২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমোভিচের নৈপুণ্যে ইউরোতে সুইডেন

জ্লাতান ইব্রাহিমোভিচের দারুণ নৈপুণ্যে ইউরোর মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে সুইডেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 04:12 AM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বাছাইপর্বের প্লে-অফের ফিরতি লেগে তারকা এই ফরোয়ার্ডের জোড়া গোলে ডেনমার্কের সঙ্গে ২-২ গোলে ড্র করে সুইডেন।

ঘরের মাঠে প্রথম লেগ ২-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে ফ্রান্সে হতে যাওয়া ইউরো ২০১৬ -এর চূড়ান্ত পর্বে উঠে সুইডেন।

মঙ্গলবার রাতে ১৯তম ও ৭৬তম মিনিটে গোল দুটি করে ইউরো নিশ্চিত করে ফেলেন পিএসজির ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ।

৮১তম মিনিটে স্বাগতিক ফরোয়ার্ড ইউসুফ পোলসেন ব্যবধান কমানোর পর যোগ করা সময়ে ডিফেন্ডার ইয়ানিক ভেসটেরগার্দ স্কোরলাইন ২-২ করেন। তবে সুইডেনের ইউরো যাত্রায় তাতে কোনো বাধা আসেনি।

স্লোভেনিয়া ও ইউক্রেনের মধ্যে প্লে-অফের ফিরতি লেগের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দুই লেগ মিলে ৩-১ ব্যবধানে এগিয়ে ইউরোর চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় ইউক্রেনের।