২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন মারাদোনা

ভেনেজুয়েলার একটি হাসপাতালে গ্যাস্ট্রিক বাইপাসের অস্ত্রোপচারের পর ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা সুস্থ হয়ে উঠছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 03:18 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার মারাদোনার অস্ত্রোপচার করা চিকিৎসকদের অন্যতম কার্লোস ফেলিপে সাংবাদিকদের বলেন, “তিনি (মারাদোনা) হাঁটাহাঁটি করছেন এবং তার মনের অবস্থা ভালো।”

চিকিৎসক জানান, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে আরও ১২ দিন ভেনেজুয়েলায় থাকবেন মারাদোনা। 

এক দশক আগেও এরকম একটি অস্ত্রোপচার হয়েছিল মারাদোনার।