২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দাবায় জিয়া-রাকিবের ড্র

আব্দুল্লাহ আল রাকিব ও জিয়াউর রহমানের মধ্যে লড়াইয়ে কেউ জেতেনি। জাতীয় দাবার একাদশ রাউন্ডে এই দুই গ্র্যান্ডমাস্টারের ম্যাচ ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 11:34 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

জাতীয় ক্রীড়া পরিষদে রোববার ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে হারিয়ে ফের শীর্ষে উঠে এসেছেন মিনহাজ উদ্দিন। সাড়ে আট করে পয়েন্ট নিয়ে রাকিবের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন এই আন্তর্জাতিক মাস্টার।
 
দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ রহমান হেরেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের কাছে।
 
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেন।
 
নিয়াজ ও রাজীব ৮ করে পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও ফিদে মাস্টার তৈয়বুর রহমান ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন।
 
জাতীয় দাবার ৪১তম আসরে চার জন গ্র্যান্ডমাস্টার দুই জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।