সুইডেনের জয়ে ইব্রাহিমোভিচের গোল
ইউরো ২০১৬-এর প্লে অফের প্রথম লেগে ডেনমার্ককে হারিয়েছে প্রতিবেশী সুইডেন।
স্টোকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় শনিবার রাতে ডেনমার্ককে ২-১ গোলে হারাতে গোল পেয়েছেন তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।
প্রথমার্ধের শেষ দিকে এমিল ফরসবের্গের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করেন ইব্রাহিমোভিচ।
ডেনমার্কের নিকোলাই ইয়ুর্গেনসেন ৮০তম মিনিটে ব্যবধান কমান।
আগামী মঙ্গলবার প্লে-অফের ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। সুইডেনের মাঠ থেকে মূল্যবান ‘অ্যাওয়ে’ গোল নিয়ে ফেরায় ফ্রান্সে ইউরোর মূল পর্বে খেলার স্বপ্ন ভালোভাবে টিকে আছে ডেনমার্কের।
শনিবার রাতে অন্য প্লে-অফ ম্যাচে স্লোভেনিয়াকে নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়ে ইউরোর মূল পর্বে ওঠার পথে এক ধাপ এগিয়েছে ইউক্রেন।
