২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র হকিতে লড়াই করে হারল বাংলাদেশ

হকির জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে লড়াই করে হেরেছে বাংলাদেশ। অসীম-সাব্বিরদের হারটি ৩-১ ব্যধানের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2015, 06:14 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

মালয়েশিয়ার কুয়ানতানে শনিবারের ম্যাচে প্রথমার্ধে দারুণ লড়াই করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ২৯তম মিনিটে আলি মুবাসসারের গোলে এগিয়ে যায় পাকিস্তান। তিন মিনিট পরই বাংলাদেশকে সমতায় ফেরান সাব্বির হোসেইন।
 
দ্বিতীয়ার্ধে শক্তিশালী পাকিস্তানের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। ৩৯তম মিনিটে কাদির মোহাম্মদ বিল্লালের গোলে এগিয়ে যাওয়া পাকিস্তান ৭০তম মিনিটে রিয়াজ রানার গোলে স্কোরলাইন ৩-১ করে নেয়। 
 
পাকিস্তানের বিপক্ষে হারলেও দলের খেলায় খুশি বাংলাদেশ অধিনায়ক অসীম গোপ, “ছেলেরা ভালো খেলেছে। আমাদের কিছু ছোট ছোট ভুলের কারণে ওরা (পাকিস্তান) জিতেছে।”
 
‘বি’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচে রোববার ওমানের মুখোমুখি হবে। শনিবারে গ্রুপের অপর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-২ গোলে হারে ওমান। 
 
ম্যাচটি সামনে রেখে অধিনায়ক বলেন, “এ ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”