২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টুটগার্ডকে উড়িয়ে শীর্ষস্থান জোরদার বায়ার্নের

স্টুটগার্ডকে হারিয়ে বুন্দেসলিগায় শীর্ষস্থান আরও সংহত করেছে বায়ার্ন মিউনিখ। পেপ গুয়ার্দিওলার দলের এবারের জয়টি ৪-০ গোলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 11:58 PM

Updated : 25 Apr 2022, 02:06 PM

শীর্ষে থাকা বায়ার্নের ১২ ম্যাচের পয়েন্ট ৩৪। দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ২৬।

শনিবার নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় প্রথমার্ধেই চার গোল করে ম্যাচ জয় অনেকটা নিশ্চিত করে ফেলে বায়ার্ন।

একাদশ মিনিটে আরিয়েন রবেনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দগলাস কস্তা।

৩৭তম মিনিটে রবের্ত লেভানদভোস্কি আর ৪০তম মিনিটে টমাস মুলার গোল করলে ম্যাচ মুঠোয় নিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারেনি স্টুটগার্ড। অন্যদিকে আর গোল না পেলেও খুশি মনে মাঠ ছাড়ে বায়ার্নের ফুটবলাররা।