জুনিয়র টেনিসে সুনিশ ও ডেমি চ্যাম্পিয়ন
জুনিয়র টেনিসের এবারের আসরে আলো ছড়াতে পারেননি স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়রা। সব শিরোপাই জিতেছে বিদেশিরা।
বাংলাদেশ টেনিস ফেডারেশনে শনিবার ২৯তম বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার বালক এককের ফাইনালে ভারতের সুনিশ ৭-৬(৪), ৬-১ গেমে সিরিয়ার হাজেম সাওয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
নেদারল্যান্ডসের ট্রান ডেমি ৩-৬, ৬-৩, ৬-২ গেমে স্বদেশি ট্রান লিনকে হারিয়ে করে বালিকা এককের সেরা হন।
বালক দ্বৈতের ফাইনালে ভারতের সোমানি ও সুনিশ জুটি গেমে নিজ দেশের সানিল ও দাহিয়া জুটিকে হারান।
শ্রীলংকার করুনারত্নে ও ভারতের রাসমিকা রাজন জুটিকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে বালিকা দ্বৈতের শিরোপা জিতে চাইনিজ তাইপের চ্যাং ইয়ুন ও চ্যাং লি জুটি।
অষ্ট্রেলিয়া, ভারত, হংকং, চাইনিজ তাইপে, চীন, কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, ফিলিপাইনস, নেদারল্যান্ডস, শ্রীলংকা, সিরিয়া ও স্বাগতিক বাংলাদেশ থেকে মোট ৪৫ জন বালক ও ৩০ জন বালিকা খেলোয়াড় অংশ নেয়।
বাংলাদেশের ১৫ জন বালক ও ৯ জন বালিকা এই আসরে খেলে।
